কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রস/রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের শুভ উদ্ভোধন!

কাজী আসফিন।।
প্রকাশ: ২ সপ্তাহ আগে

আজ ২৭ই ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের অধীনস্থ যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ টিমের জন্য ৩ দিনব্যাপী ‘রেড ক্রস/রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ’ শুভ উদ্ভোধন করা হয়। যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা’র প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে এই বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী ইন-চার্জ প্রফেসর জনাব ওমর ফারুক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের সেক্রেটারি জনাব জামিল আহমেদ খন্দকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব শাহজাদা এমরান।

প্রশিক্ষণ সেশনে দক্ষ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন-

• ফয়সাল আহমেদ (ভারপ্রাপ্ত যুব প্রধান ও প্রশিক্ষক, যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা)

• মুহাম্মাদ ফয়সাল (প্রশিক্ষক, যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা)

• আমিনুল ইসলাম রাকিব (প্রশিক্ষক, যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা)

এই প্রশিক্ষণে যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ টিমের দলনেতা ওমর সানির নেতৃত্বে মোট ৫৪ জন সদস্য অংশগ্রহণ করছেন। এর মধ্যে রয়েছেন ২৫ জন নারী ও ২৯ জন পুরুষ সদস্য।