আজ ১লা মার্চ ২০২৬ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে Bangladesh Red Crescent Society(BDRCS) কুমিল্লা ইউনিটের অধীনস্থ যুব রেড ক্রিসেন্ট টিমের তিন দিনব্যাপী ‘রেড ক্রস/রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ টিমের প্রফেসর ইন-চার্জ জনাব মোহাম্মদ সিপন মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবুল বাসার ভূঁঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
• প্রফেসর মো: আব্দুল মজিদ, উপাধ্যক্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
• জনাব জামিল আহমেদ খন্দকার, সেক্রেটারি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা ইউনিট।
• জনাব গাজী গোলাম মোহাম্মদ সোহরাব হাসান, শিক্ষক পরিষদ সম্পাদক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
• জনাব ফাহাদ আল নূর সাজিদ, এডি ও ইউএলও, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা ইউনিট।
• জনাব ফয়সাল আহমেদ, ভারপ্রাপ্ত যুব প্রধান, যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ইউনিট।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ টিমের সহকারী প্রফেসর ইন-চার্জ মো: ওমর ফারুক মজুমদার। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে অর্জিত অভিজ্ঞতার কথা তুলে ধরেন মুনতাহা তাবাসসুম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামরুল হাছান।
প্রশিক্ষণে মোট ৫৪ জন সদস্য অংশগ্রহণ করেন এবং সকলেই সফলভাবে উত্তীর্ণ হন। মেধা তালিকায় শীর্ষস্থান অধিকারীরা হলেন:
• প্রথম স্থান: ফারিহা শাহাদাত
• দ্বিতীয় স্থান: মো: নাফিউল হক আধর
• তৃতীয় স্থান: উম্মে হাবিবা
বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
তিন দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সেশনগুলো পরিচালনা করেন দক্ষ প্রশিক্ষকগণ:
• ফয়সাল আহমেদ (ভারপ্রাপ্ত যুব প্রধান ও প্রশিক্ষক, যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা)
• কাজী মো. মুহিব্বুল্লাহ (প্রশিক্ষক, যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা)
• মুহাম্মাদ ফয়সাল (প্রশিক্ষক, যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা)
• আমিনুল ইসলাম রাকিব (প্রশিক্ষক, যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা)
ভিক্টোরিয়া সরকারি কলেজ টিমের দলনেতা ওমর সানির নেতৃত্বে এই প্রশিক্ষণের মাধ্যমে ৫৪ জন দক্ষ প্রাথমিক চিকিৎসক (First Aider) তৈরি হলো, যারা জরুরি মুহূর্তে আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।