তিন মাসেও মিলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রী সাথী আক্তারের সন্ধান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

তিন মাসেও মিলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রী সাথী আক্তারের সন্ধান

 

কুমিল্লা প্রতিনিধি।।

 

কুমিল্লার লালমাই উপজেলায় নিখোঁজের তিন মাস পেরিয়ে গেলেও সাথী আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীকে পাওয়া যাচ্ছে না। তার পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

 

স্থানীয় বাগমারা উত্তর ইউনিয়নের লোলাই (মুন্সি বাড়ী) এলাকার প্রবাসী জসিম উদ্দিনের কন্যা সাথী আক্তার বাগমারা আল-ইসরা বালিকা মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 

পরিবার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৬ ডিসেম্বর সকাল ৮টার দিকে পরীক্ষার উদ্দেশ্যে সাথী মাদ্রাসায় যায়। সে তার মাকে জানিয়েছিল যে, পরীক্ষার জন্য রাতভর হোস্টেলে থাকবে এবং পরদিন পরীক্ষা শেষে বাড়ি ফিরবে। কিন্তু পরদিন বিকেল ৪টার মধ্যে বাড়ি ফেরেনি।

 

পরিবার খোঁজাখুঁজি শুরু করলে মাদ্রাসার শিক্ষকরা জানান, সাথী ৬ ডিসেম্বর বিকেল ৩টা ৪৫ মিনিটে বাড়ি যাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে বের হয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

এ ঘটনায় সাথীর মা নুরুন্নাহার বেগম লালমাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানা সূত্রে জানানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

 

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, সাথী আক্তারের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা মোবাইল নম্বর ০১৮৫৬-৬৭১৩১৭–এ যোগাযোগ করতে।