বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ জুন পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে। এ দিন সর্বোচ্চ পাঁচ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা টোল আদায় হয়েছে।
সেতু বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এর আগে ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয় এবং ২০২৪ সালের ৯ এপ্রিল সর্বোচ্চ টোল আদায় হয়েছিল চার কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। আর ২০২৩ সালের ২৭ জুন যমুনা সেতু ব্যবহার করে ৫৫ হাজার ৬২১টি যানবাহন পারাপার হয়েছে। ২০২৪ সালের ১৪ জুন তিন কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছিল।