গ্রেপ্তার দুজন হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার মোহনপুর গ্রামের প্রয়াত দুলাল হোসেনের ছেলে ইমরান হোসেন ওরফে পাখি (২৫) ও জামালপুর সদর উপজেলার প্রয়াত ইসমাইল হোসেনের ছেলে মো. সোহেল (৩৬)।
ওসি বিপুল চন্দ্র দে জানান, থানা-পুলিশের অভিযানে গত শনিবার রাতে জামালপুর সদর উপজেলার দিকপাইত এলাকা থেকে রাসেলকে উদ্ধার করা হয়। এ সময় মূল অভিযুক্ত ইমরান হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।