এদিকে ওই পরিবারের ওপর হামলার নতুন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে নৃশংস ওই হামলার ঘটনা নিয়ে তোলপাড় চলছে।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, কারাগারে থাকা ৮ আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
তিনি বলেন, মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল এবং মাস্টারমাইন্ড বাছির উদ্দিনকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।