বিবিসি জানিয়েছে, গত ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্র সফর করছেন জেনারেল মুনির। তাদের মধ্যে এমন এক সময়ে সাক্ষাৎ হচ্ছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। অঞ্চলটির অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ক্রমবর্ধমান উত্তেজনা।
ইরানি সংবাদমাধ্যম বলেছে, জেনারেল মুনির এর আগে গত মে মাসের শেষ দিকে ইরানের সশস্ত্র বাহিনীর তৎকালীন প্রধান মোহাম্মদ হোসেইন বাঘেইরির সঙ্গে দেখা করেছিলেন। ইসরায়েলি বিমান হামলায় গত ১৩ জুন নিহত হন বাঘেইরি।
