চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর বলাখালের জামিয়া মাদানিয়া তালিমুল কোরআন মাদ্রাসা থেকে হাসান মাহামুদ মানছিপ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নি খোঁ জ রয়েছে। পাঁচ দিনেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পরিবার জানায়, হাসান নিয়মিতভাবেই মাদ্রাসায় পড়াশোনা করত। গত পাঁচ দিন আগে সে মাদ্রাসা চত্বর থেকে বের হওয়ার পর আর ফেরেনি। এরপর থেকে মাদ্রাসা কিংবা বাড়ি কোনো স্থানেই তার সন্ধান মেলেনি।
হাসানের বাবা জাকির হোসেন বলেন, “নিজেদের মতো করে সব জায়গায় খোঁজ নিয়েছি। আশপাশের মাদ্রাসা, পরিচিতজনের বাড়ি কোথাও কোনো তথ্য নেই। এখন একটুখানি খবরের জন্যই আমরা অপেক্ষা করছি।”
মাদ্রাসা কর্তৃপক্ষও শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে হতাশ হয়ে পড়েছেন পরিবার ও স্বজনরা।
নি খোঁ জ হাসানের খোঁজ পেলে পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ঠিকানা ও যোগাযোগ:
পিতা: জাকির হোসেন
মাতা: সাহানা আক্তার
বাড়ি: পশ্চিম বলাখাল, হাজীগঞ্জ, চাঁদপুর
ফোন: ০১৬১০৬৩৫৬৮১, ০১৯৬৪৫৩৪৮৮৯