১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

 অভিযান হবে কারখানায়
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

ব্যাংকসহ আর্থিক খাত সংস্কার এবং পাচার করা অর্থ ফেরত আনতে  আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) কাছে অর্থ সহায়তা চেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার সফররত আইএমএফ আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে’র সঙ্গে বৈঠকে শেষে এ কথা জানিয়েছেন উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এর আগে গত ৯ সেপ্টেম্বর সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছিলেন, আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না। এমনকি ক্রেতাদের এ ধরনের ব্যাগ দেয়াও যাবে না।

তিনি আরও জানিয়েছিলেন, পলিথিনের বিকল্প হিসেবে প্রতিটি সুপারশপ বা শপের সামনে পাট ও কাপড়ের ব্যাগ রাখা হবে ক্রেতাদের জন্য।

এ উদ্দেশে ১৫ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ১ অক্টোবরের শপিং ব্যাগ নিষিদ্ধের ব্যাপারে ব্যাপকভাবে প্রচারণা চালানোর কথাও জানিয়েছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান। একইসঙ্গে পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের কথাও জানিয়েছিলেন তিনি।

এবার পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়টি বাস্তবায়নে সব ধরনের কাঁচা বাজারেও অভিযান পরিচালনা করা হবে। একইসঙ্গে এ ধরনের ব্যাগ যেন আর উৎপাদন না হয়, সেজন্য কারখানাগুলোয়ও অভিযান চালানো হবে।