আসন্ন জাতীয় নির্বাচন কবে নাগাদ হতে পারে— জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমরা মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে কাজ করছি। তবে নির্বাচন কমিশনই দিন-তারিখ ঠিক করবে। আমরা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বে আছি।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা প্রতিশ্রুতি দিয়েছেন যে, এবারের নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।’
বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ার প্রসঙ্গের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তখনও তো আপনারা (সাংবাদিকরা) মাঠে ছিলেন।’ এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, ভোট তো রাতে হয়েছিল। সাংবাদিকদের দায়িত্ব ছিল দিনের বেলায়।’