কুমিল্লায় সেনাবাহিনীর উদ্যোগে পূজা মণ্ডপ পরিদর্শন

হৃদয় হাসান।।
প্রকাশ: ২ মাস আগে

কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নাজিমউদ্দৌলা। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি নগরীর ঐতিহ্যবাহী ঈশ্বর পাঠশালার মহাশাঙ্গন পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময়, পূজামণ্ডপে এসে জিওসি মন্দির কর্তৃপক্ষ ও আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং উৎসবমুখর পরিবেশে উপস্থিত ভক্তদের শারদীয় শুভেচ্ছা জানান।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেজর জেনারেল নাজিমউদ্দৌলা বলেন, “আমরা সকলে এ দেশের মানুষ। প্রত্যেকটা ধর্মীয় ও সামাজিক উৎসবে আমরা সমানভাবে অংশীদার। হিন্দু সম্প্রদায় এখন দুর্গাপূজা পালন করছে, কিন্তু আমি মনে করি এটি শুধু তাদের উৎসব নয়, আমাদের সবার আনন্দের দিন। আমি ঘুরে দেখেছি খুব সুন্দরভাবে পূজা উদযাপন হচ্ছে। আশা করছি আগামী দিনগুলোতেও একই সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে এই উৎসব সফলভাবে সম্পন্ন হবে।”
এসময় জিওসির পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল চন্দ্র দেবনাথ ও সদস্য সচিব সঞ্জিৎ দেবনাথ।