আবদুল হামিদ নগরীর ২নং ওয়ার্ড (ছোটরা) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর আসনের সাবেক এমপি হাজী আ ক ম বাহা উদ্দিনের অনুসারী বলে জানা গেছে।
রোবাবর বিকেল সাড়ে ৩টার দিকে কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে খবর আসে এক ব্যক্তিকে (আবদু হামিদ) নগরীর ছোটরা পশ্চিম পাড়াা এলাকায় লোকজন ধরে রেখেছে। সেখানে গিয়ে পুলিশ বিক্ষুব্ধ লোকজনের কবল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসির ভাষ্য, ‘আটক আবদুল হামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ৩টি মামলার এজাহারে নাম থাকার তথ্য মিলেছে। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হয়তো আরও ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ মিলতে পারে। আমরা সকল তথ্য যাচাই-বাছাই করে দেখছি। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’