জনমতের বিরুদ্ধে কেন এই আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত?

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

আনিস আলমগীর : নাম তার ভাঙ্গা, গতকাল জনতা সেটাকেই আরো ভেঙ্গে চুরমার করে দিল। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ এমন সহিংসতায় বিস্ফোরিত হলো যে মহাসড়ক–রেলপথ অবরোধ থেকে শুরু করে থানা-উপজেলায় ভাঙচুর, অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ পর্যন্ত হয়েছে। সাংবাদিকদের ওপর হামলা, পুলিশের মসজিদে আশ্রয়—প্রশাসনের নিখুঁত অসহায়ত্বের ছবি। ঢাকা–খুলনা ও ভাঙ্গা–বরিশাল মহাসড়ক অচল হয়ে সাধারণ মানুষ পড়েছে চরম দুর্ভোগে।
প্রশ্ন হলো, জনমতের বিরুদ্ধে কেন এই আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত? দেশে আদৌ কোনো সরকার আছে কি না—আজকের দৃশ্যই কি তার নগ্ন প্রমাণ নয়? ড. ইউনুস কেন মরিয়া হয়ে ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন ঠেলে দিতে চাইছেন? একটা রাষ্ট্র আর কতটা ব্যর্থ হলে তাকে অকার্যকর বলা যায়! থানার পুলিশ নিষ্ক্রিয়, উপজেলাগুলোতে মিলিটারি বসে আছে শোপিসের মতো। স্থবিরতা চারদিকে, আর সবকিছু হয়ে উঠছে অসহনীয়। ২৪ এর গণঅভ্যুত্থানকে কি তাহলে জনতার জন্য অভিশাপ প্রমাণ করতে মরিয়া কেউ কেউ?