টেনের নিচে খণ্ড খণ্ড হয়ে গেল নারীর দেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার দেহ কয়েক খণ্ড হয়ে গেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের পৌরশহরের বাইপাস রেলসেতু এলাকায় ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরশহরের খরমপুর কেল্লা বাবার মাজারের পশ্চিম পার্শ্বে রেলসেতু পারাপারের সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম জানান, ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর দেহ থেকে মস্তক, হাত ও পা বিচ্ছিন্ন হয়ে রেলসেতু এলাকায় খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ দেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।