বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লাকে নিয়ে হাজী ইয়াছিন এর স্বপ্ন-ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রমে গতকাল শুক্রবার নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশীদ ইয়াছিন। গতকাল শুক্রবার নগরীর বাদশা মিয়া বাজার থেকে তিনি গণসংযোগ শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও নানা বয়সের ও নানা শ্রেণী পেশার লোকজন হাজী ইয়াছিনের গণসংযোগে যোগ দেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হাজী আমিন উর রশীদ ইয়াছিন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান ও লিফলেট বিতরন করেন। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ বির্নিমাণে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান। বিএনপি নেতা হাজী ইয়াছিন অল্প কিছু সংখ্যক নেতাকর্মী নিয়ে গণসংযোগ শুরু করলেও মুহুর্তেই মধ্যেই দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ জনতার ঢল নেমে আসে গণসংযোগে।
এ সময় হাজী ইয়াছিন গণমাধ্যমকে বলেন, আজ আপনারা নিজেরাই লক্ষ করেছেন,আমি মাত্র কিছু সংখ্যক নেতাকর্মী নিয়ে মাঠে নেমেছি ৩১ দফার লিফলেট বিতরণ করার জন্য। কিন্তু হ্যামিলিওনের বাঁশিওয়ালার পেছনে মানুষ যেভাবে ছুটে গিয়েছিল ঠিক আপনাদের সামনেই আজ তা ঘটল। এই গণসংযোগে আজ হাজার হাজার মানুষ সমবেত হচ্ছে। এতেই প্রমানিত হচ্ছে, একদিকে যেমন কুমিল্লার মানুষ দেশ নায়ক প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বের প্রতি গভীর আস্থাশীল এবং তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, অপরদিকে কুমিল্লার মানুষ চায় একজন পরিচ্ছন্ন ব্যক্তি যেন ধানের শীষের প্রতীক পায়। যিনি চাঁদাবাজি,টেন্ডারবাজির ও ঠেকবাজির সাথে জড়িত হবেন না।
এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক হাজী সফিউল আলম রায়হান, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আতাউর রহমান ছুটি,বিএনপি নেতা মাহাবুব রহমান দুলাল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।