এতে উল্লেখ করা হয়, ‘ভ্রমণ ভিসায়/ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপ এসে বৈধভাবে কাজ করার কোনো সুযোগ নেই। ভ্রমণ ভিসায় মালদ্বীপ এলে কখনো ওয়ার্ক ভিসা পাওয়া সম্ভব নয়। এছাড়া ভ্রমণ ভিসায় মালদ্বীপ এসে কাজ করার চেষ্টা করলে জেল ও জরিমানা হতে পারে। মালদ্বীপ আসার আগে ওয়ার্ক পারমিট যাচাই করতে অনুরোধ করেছে মালদ্বীপ হাইকমিশন।
