যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা ইউনিটের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

আজ যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা ইউনিটের ফেব্রুয়ারি-২০২৬ এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত যুব প্রধান ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ও ইউনিট লেভেল অফিসার জনাব ফাহাদ আল নূর সাজিদ। সভায় আরো উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান সজিব, রক্ত বিভাগের বিভাগীয় প্রধান মো: রুবেল হোসেন, বন্ধুত্ব বিভাগের বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের উপ-বিভাগীয় প্রধান কাজী মো: মুহিব্বুল্লা, সেবা ও স্বাস্থ্য বিভাগের উপ-বিভাগীয় প্রধান আমেনা আক্তার, বন্ধুত্ব বিভাগের উপ-বিভাগীয় প্রধান জান্নাতুল মাওয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের উপ-বিভাগীয় প্রধান মেহেরুন নেছা সোনিয়া মজুমদার সহ অন্যান্য যুব সদস্যবৃন্দ।

 

উক্ত সভায় ২০২৬-২৭ যুব রেড ক্রিসেন্ট কার্যকারী কমিটির সম্ভাব্য সদস্য নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং দ্রুত বাস্তবায়নের প্রতি গুরুত্ব প্রদান করা হয়।