শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান, আমি বেঁচে থাকতে লড়াই করব -কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

ফেব্রুয়ারিতে নির্বাচন না করাতে পারলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পরিণতি শেখ হাসিনার চেয়ে ১০ গুণ খারাপ হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে লড়াই করব।

ড. ইউনূসের উদ্দেশে তিনি বলেন, ‘অধ্যাপক ইউনূসকে আমি সম্মান করতাম।

’মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। তাদের সম্মানী এক লাখ টাকা করতে হবে। তবে এ বছরই তাদের সম্মানী ৫০ হাজার করার দাবি জানাচ্ছি। আমরা ভিক্ষা চাই না, সম্মানী চাই। যুদ্ধ বড় কঠিন জিনিস।
যখন মুক্তিযুদ্ধ করেছিলাম জীবনের মায়া ছিল না।’