শেখ হাসিনার মেয়ে পুতুলের সূচনা ফাউন্ডেশনের  অস্তিত্ব পায়নি দুদক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সা প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুপুরের দিকে দুদকের পক্ষ প্রথমে জানানো হয়, ঠিকানা অনুযায়ী, রাজধানীর ধানমন্ডিতে সূচনা ফাউন্ডেশন অবস্থিত। সেখানে অভিযান চালানোর কথা জানায় দুদক।

পরে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঠিকানায় গিয়ে সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।’

দুদকের পক্ষ থেকে আরও বলা হয়, সূচনা ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠান খুলে সায়মা বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে উপঢৌকন ও অর্থ আত্মসাৎ করেছেন।

গত ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের (জব্দ) নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।