হোমনায় সেনাবাহিনীর হাতে নিজ ঘরে অস্ত্রসহ আটক ইউপি সদস্য

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লার হোমনায় সেনাবাহিনীর হাতে বিপুল পরিমাণ অস্ত্রসহ নিজ ঘরে আটক হয়েছেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে তাকে আটক করা হয়। বিষয়টি  নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম।

আটক ব্যক্তি উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলী। তিনি ইউনিয়নের সফুল্লাকান্দি এলাকার সেলিম মিয়ার ছেলে।