৯ বার ইলিশ কিনে, ৯ বারই ঠকেছি!

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

তসলিমা নাসরিন : আমার চরিত্রটা বলি। আমি ৯ বার একটি লোকের কাছ থেকে ইলিশ কিনেছি, ৯বারই লোকটি আমাকে ঠকিয়েছে। লোকটি প্রথমে একটি পচা ইলিশ দিয়েছে। তার পরের বার পদ্মার ইলিশ বলে ঘাসের মতো খেতে গুজরাটের ইলিশ দিয়েছে। তার পরের বার গঙ্গার ইলিশ বলে গুজরাটের ইলিশই দিয়েছে। তার পরের বারও একই কাজ করেছে।
চড়া দাম নিয়েছে প্রতিবারই। তারপরও আমি লোকটির কাছেই গিয়েছি ইলিশ কিনতে। কারণ প্রতিবারই ভেবেছি লোকটি আগের বার ঠকিয়েছে, এবার নিশ্চয়ই অনুশোচনা করছে, এবার নিশ্চয়ই আর ঠকাবে না, এবার নিশ্চয়ই ভাবছে অনেক ঠকিয়েছে, আর নয়, এবার নিশ্চয়ই যে নদীর ইলিশ দিচ্ছে বলে দাবি করছে, সে নদীর ইলিশই দেবে, কোনও পচা ইলিশ দেবে না।
আমি ভুল প্রমাণিত হয়েছি প্রতিবারই। আমি কি ১০ম বার যাবো ওর কাছ থেকেই ইলিশ কিনতে? সম্ভবত যাবো, কারণ আমার মন বলছে, হয়তো এবার আর সে ঠকাবে না, এবার হয়তো নিজেকে সে অপরাধী ভাবছে। লোকে বলে ঠেকেছিলাম বা ঠকেছিলাম যেখানে, শিখেছিলাম সেখানে। আমি তো ঠকেও, ঠেকেও শিখি না। চরিত্র বদলাতে পারি না যে! পরিচিতি : কথাসাহ্যিতিক। https://www.facebook.com/nasreen.taslima