অপারেশন ডেভিল হান্টে  আ.লীগের দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি।।
প্রকাশ: ২ years ago

অপারেশন ডেভিল হান্টে রংপুর জেলার দুই উপজেলায় আওয়ামী লীগের দুজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতীকী ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলাসহ বিভিন্ন অভিযোগে অপারেশন ডেভিল হান্টে রংপুর জেলার দুই উপজেলায় আওয়ামী লীগের দুজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

 

 

আজ বিকালে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম।

পুলিশ বলছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো- রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোত্তালেব হোসেন এবং পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া।

অন্যদিকে বৃহস্পতিবার রাতে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।

 

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আসামিদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

 

রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম আরও বলেন, ‘ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।’