এতে বলা হয়, এই বই আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বে থাকা ১২৩ সদস্যের একটি দল। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, এ ঘটনার অনুসন্ধানে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক। বিষয়টি সংস্থাটির নজরে আসা মাত্রই তথ্য-উপাত্ত সংগ্রহ করা শুরু হয়েছে।
আক্তার হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এ নিয়ে কাজ চলছে। অনুসন্ধানের সিদ্ধান্ত হলে আপনাদের (গণমাধ্যমকে) জানানো হবে।
২০১২ সালে বইটি প্রকাশের পর বইটির সম্পাদক ও প্রকাশকরা জানিয়েছিলেন, এই আত্মজীবনীতে মূলত ঠাঁই পেয়েছে ১৯৫৪ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের প্রথম পর্বের ঘটনাবলী। ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাগারে থাকা অবস্থায় আত্মজীবনী লিখতে শুরু করেন শেখ মুজিবুর রহমান। পাশাপাশি এই নেতা আরও বেশ কয়েকটি বিষয় তার লেখনীর মাধ্যমে তুলে ধরেন। এই প্রকাশনার সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক ও সাংবাদিকদের একটি দল।