আইসিটি এক্সপার্ট কর্তৃক আয়োজিত ফুটবল ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত

কাজী আসফিন।।
প্রকাশ: ৬ মাস আগে

আজ বুধবার কুমিল্লা নগরীর সাঁতরা এলাকার ভুইয়া টার্ফ জোনে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটির মূল প্রতিপাদ্য ছিল শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি তাদের মনোরঞ্জনের জন্য খেলাধুলার প্রতি আকর্ষণ করা। জীবনে সফল হতে হলে পড়ালেখার কোনো বিকল্প নেই। খেলাধুলা কেবল শারীরিক সুস্থতার জন্য নয়, এটি মানসিক বিকাশের জন্যও অপরিহার্য। নিয়মিত খেলাধুলা করলে পড়ালেখার প্রতি মনোযোগ বাড়ে এবং শেখার ক্ষমতা বৃদ্ধি পায়। এই খেলাটি আইসিটি এক্সপার্টের শিক্ষার্থীদের কে নিয়ে অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানান, আইসিটি এক্সপোর্ট এর উদ্যোগকে তারা সাধুবাদ জানায়। আইসিটি এক্সপার্ট সব সময় তাদের পড়ালেখার পাশাপাশি অন্যান্য দিকগুলোতেও খেয়াল রাখে কি করে ছাত্রছাত্রীদের পড়ালেখার প্রতি আরো মনোযোগ করা যায় সেগুলো খেয়াল রাখে। আমরা সকলে জানি,জীবনে সফল হতে হলে পড়ালেখার কোনো বিকল্প নেই। কিন্তু এর পাশাপাশি খেলাধুলাও যে কতটা জরুরি, তা প্রায়শই আমরা ভুলে যাই।খেলাধুলা আমাদের অনেক গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা শেখায়। যেমন: খেলার নিয়ম মেনে চলার মাধ্যমে আমরা শৃঙ্খলাপরায়ণ হতে শিখি, দলগত খেলা আমাদের সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব শেখায়, জয়-পরাজয়কে মেনে নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করে, খেলার মাঠে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হয় এই নেতৃতদার মাধ্যমে আমরা আমাদের জীবনের দক্ষতা আরো বৃদ্ধি করতে পারি।

এ সম্পর্কে আইসিটি এক্সপার্ট এর প্রতিষ্ঠাতা ইকবাল আহমেদ বলেন, আইসিটি এক্সপার্ট সব সময় যে আইসিটি পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয়। সকল শিক্ষার্থীদের উচিৎ পড়ালেখার পাশাপাশি তাদের মন মানসিকতা ঠিক রাখার জন্য একটু হলে ও খেলাধুলা করা।খেলাধুলা কেবল শারীরিক সুস্থতার জন্য নয়, এটি মানসিক বিকাশের জন্যও অপরিহার্য। খেলাধুলা আমাদের শরীরকে সতেজ ও কর্মঠ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের অলসতা দূর করে। নিয়মিত খেলাধুলা করলে পড়ালেখার প্রতি মনোযোগ বাড়ে এবং শেখার ক্ষমতা বৃদ্ধি পায়। আইসিটি এক্সপোর্ট এর এই উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে। আমরা শিক্ষার্থীর জন্য যা করা লাগে সব সময় তাই করার চেষ্টা করি