আজ ভোরেই  পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (১৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের আকবর শাহের সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা পিকআপযোগে চট্টগ্রামের ফিশারি ঘাটে মাছ  আনতে যাচ্ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পিকআপ ভ্যানটিতে মোট ১০ জন ছিল। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে।