আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস
স্টাফ রিপোর্টার প্রকাশ: ১১ মাস আগে
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ভাষণটি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হবে।