গত শুক্রবার (২১ নভেম্বর) মানবিক ও জনকল্যাণমূলক সংগঠন “আমার বাংলা” এর উদ্যোগে কুমিল্লা মহানগরীর সালাউদ্দিন রোড থেকে চাক-বাজার রোড পর্যন্ত সড়কাঞ্চলে , ঠাকুরপাড়া ভেতরকার সড়ক সহ বিভিন্ন স্থানে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘Safe Road Initiative – রাস্তা নিরাপত্তা সচেতনতা কর্মসূচি’। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কার্যক্রম চলমান ছিল। চলমান এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিল ডি এইচ হাসপাতাল। কর্মসূচিতে সংগঠনের সদস্যরা রাস্তার বিভিন্ন উঁচু-নিচু স্থানে রং করে দৃশ্যমানতা বৃদ্ধি, গাড়িচালকদের সতর্ক করতে মার্কিং লাইন স্থাপন এবং পথচারীদের সচেতনতামূলক আলোচনা পরিচালনা করে। এসময় উপস্থিত ছিল , সংগঠনটির প্রতিষ্ঠাতা হোসাইন মুহিম্মাত খান চৌধুরী , সভাপতি স্বরূপ শাহজালাল হোসেন , সাধারণ সম্পাদক নাহিয়ান চৌধুরী অর্পি , এই প্রকল্পের প্রধান আরিফুর রহমান পিয়াশ।আরো উপস্থিত ছিলেন আমার বাংলার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদকবৃন্দ ও সাধারণ সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগটি “আমার বাংলা”র ৩১ দফা মানবিক অঙ্গীকারের অংশ, বিশেষ করে দফা ১৪, ১৫ ও ৩০— রাস্তা নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচি পরিচালিত হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা হোসাইন মুহিম্মাত খান চৌধুরী বলেন,“নিরাপদ সড়ক শুধু সরকারের দায়িত্ব নয়, নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। আমরা চাই— আমাদের শহর আরও নিরাপদ, আরও সচেতন হোক।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়— ভবিষ্যতেও জনসচেতনতামূলক ও মানবিক প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে।