আজ ২৪ আগস্ট রোববার ইতালীস্থ বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি ও বৃহত্তর নোয়াখালী সমিতির যৌথ উদ্যোগে বার্ষিক বনভোজন ও মিলনমেলা চলছে।

রোমের ইতিহাসে সর্ববৃহৎ এই মহোৎসবে এবার ছোট-বড় মিলিয়ে ৩০টিরও বেশি গাড়িবহর নিয়ে স্থানীয় সময় সকালে যাত্রা শুরু হয়েছে।
সবার গন্তব্য Garibaldi।

আনন্দ-উচ্ছ্বাসে ভরা প্রবাসী নোয়াখালীবাসী যাত্রাপথে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও প্রিয়জনদের নিয়ে ছুটে চলেছেন কাঙ্ক্ষিত গন্তব্যের পথে।
সবার মধ্যেই বিরাজ করছে অনাবিল আনন্দ। প্রিয়জনদের নিয়ে এই মহাআনন্দ ভাগ করে নিতে গত পক্ষকাল ধরেই ইতালীস্থ নোয়াখালীর তরুণরা অনেক পরিশ্রম করেছেন।

তাদের পরিশ্রমের ফলেই আজ নারী পুরুষ ও শিশুসহ সবাই এক মিলন মেলায় অংশ নিতে পারছেন।