এর আগে সোমবার বিকালেই নিহতদের রুহের মাগফিরাত, আহতদের সমবেদনা, দলের নেতাকর্মীদের এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সবাইকে রক্ত দান ও অন্যান্য সেবা উপকরণ নিয়ে পাশে দাঁড়ানোরও নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দুঃসংবাদ পাওয়া মাত্র দলের স্বাস্থ্য সম্পাদক ও নেতাদের অ্যাম্বুলেন্স সরবরাহসহ উদ্ধার কাজে অংশগ্রহণের নির্দেশনা দিয়েছিলেন তিনি।
এছাড়াও কৃষক দলের র্যালি বাতিল, আজ মহিলা দলের অনুষ্ঠান স্থগিতসহ সার্বক্ষণিকভাবে দুর্ঘটনা কবলিতদের সার্বিক সহায়তার বিষয়গুলো মনিটরিং করছেন তারেক রহমান।