একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল চিরকুট

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ওই এলাকার একটি বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মতিহার থানার সহকারী উপপরিদর্শক কালাম পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনারুল ইসলাম কৃষিকাজ করেন। তাঁর কাছে অনেকেই টাকা পাবেন। তাঁদের বসতবাড়ির উত্তরের ঘরে সাধিনা বেগম ও তাঁর মেয়ের লাশ পাওয়া গেছে। আর দক্ষিণের ঘরে মিনারুল ইসলাম ও তাঁর ছেলে মাহিমের লাশ ফ্যানের সঙ্গে ঝুলে ছিল।