আন্তর্জাতিক মানবাধিকার ও আইনগত সহায়তা সংস্থা লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ (LAB)-এর ডিরেক্টর বোর্ডে ডিরেক্টর অপারেশন পদে কুমিল্লার সন্তান অ্যাডভোকেট মোঃ আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
তাঁর এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ার খবরে চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ পরিবারের নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল ল্যাব পরিবারের পক্ষ থেকে এক অভিনন্দন বার্তায় বলা হয়, কুমিল্লার একজন সন্তান হিসেবে অ্যাডভোকেট মোঃ আরিফুল ইসলামের লিগ্যাল এ্যাকশন বাংলাদেশের ডিরেক্টর বোর্ডে ডিরেক্টর অপারেশন পদে নির্বাচিত হওয়া শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের মানবাধিকার ও আইনগত সহায়তা কার্যক্রমের জন্যও একটি গৌরবের বিষয়।
তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, মানবাধিকার রক্ষা এবং অসহায় মানুষের আইনগত সহায়তায় অবদানের মাধ্যমে লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ আরও শক্তিশালী ও গতিশীলভাবে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় অ্যাডভোকেট মোঃ আরিফুল ইসলামকে ডিরেক্টর অপারেশন পদে নির্বাচিত করার জন্য লিগ্যাল এ্যাকশন বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ও চেয়ারম্যান মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল ল্যাব পরিবারের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে অ্যাডভোকেট মোঃ আরিফুল ইসলাম মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।