এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির, কুমিল্লা মহানগর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ দিন আগে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা মহানগরের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দু’আ অনুষ্ঠান ও শিক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড.শফিকুল আলম হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পরিশ্রম, শৃঙ্খলা ও আল্লাহর ওপর অটল আস্থা শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি।” তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শিক চেতনায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে শফিকুল আলম হেলাল বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের একাগ্রতা, সময় ব্যবস্থাপনা এবং চরিত্র গঠনের প্রতি সমান গুরুত্ব দিতে হবে।
সভাপতির বক্তব্যে হাছান আহমেদ বলেন, শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনই নয়, বরং নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলাই হওয়া উচিত প্রধান লক্ষ্য।
দোয়া শেষে পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।