ইরানের ইয়াং জার্নালিস্ট ক্লাব (ওয়াইজেসি) জানায়, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলআজিজ আল-খুলাইফির সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।
এর আগে, ইরান তার পারমাণবিক স্থাপনায় মার্কিন-ইসরায়েলি হামলার পাল্টা জবাবে কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই ঘটনায় কাতার কড়া প্রতিক্রিয়া জানায় এবং মঙ্গলবার দোহায় ইরানি রাষ্ট্রদূতকে তলব করে। একইসঙ্গে কাতার হামলার নিন্দাও জানায়।