নারীর নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গতকাল শুক্রবার বিকালে শি সেইফ ফাউডেশন আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মো: ফারান ফারদিন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শি সেইফ ফাউডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহনগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওত সুজার।
সমাবেশে বক্তারা বলেন, আজকের এই সমাবেশের মূল লক্ষ্য হলো সমাজে নারীদের প্রতি সহিংসতা, বৈষম্য ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা এবং নারীদের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ গড়ে তোলা। -প্রেস বিজ্ঞপ্তি