কুমিল্লায় ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের বিনম্র শ্রদ্ধা

কাজী আসফিন।।
প্রকাশ: ২ মাস আগে

 

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি )সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা জেলা ইউনিটের পক্ষ থেকে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

ভোর থেকেই কুমিল্লা টাউন হল সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সর্বস্তরের মানুষের ঢল নামে। সূর্যোদয়ের পরপরই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের ইসি কমিটি, কর্মকর্তা ও যুব রেড ক্রিসেন্ট (RCY) এর একঝাঁক স্বেচ্ছাসেবী প্রভাত ফেরিতে অংশ নেন। এরপর তারা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

ইউনিটের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বায়ান্নর ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা জেলা ইউনিটের সেক্রেটারি জনাব জামিল আহমেদ খন্দকার, দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য শাহজাদা এমরান, যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা’র ভারপ্রাপ্ত যুব প্রধান ফয়সাল আহমেদ সহ অন্যান্য যুব সদস্যবৃন্দ।