কুমিল্লার বিভিন্ন স্থানে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

চান্দিনা

কুমিল্লার চান্দিনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আহলে সুন্নত ওয়াল জামা’আত চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার মোকামবাড়ী শাহী ঈদগাহ্ মাঠ থেকে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে র‌্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ বিশেষ প্রদক্ষিণ করে পুনরায় মোকামবাড়ীতে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা, মিলাদ, মাহফিল এবং বিশ^ মুসলিম উম্মাহ্র শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত হয়।
এসময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত চান্দিনা উপজেলার সভাপতি মাও. কাজী মফিজুল ইসলাম, সহ-সভাপতি মাও. ওমর ফারুক, মুফতি বদিউল আলম, মাও. এম এ মবিন আনোয়ারী, চান্দিনা মহিলা কলেজের অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, মাওলানা জাহাঙ্গীর আলম, ফজলুর রহমান বকশী প্রমুখ।

 

ব্রাহ্মণপাড়া

পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ( সাঃ) এর শুভ জন্মদিন দিবস উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদলে জসনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

শশীদল ইউনিয়ন আহলে সুন্নাতুয়াল জামাতের সভাপতি মাওলানা আবদুল হক এর সভাপতিত্বে সাধারন সম্পাদক হাফেজ মোঃ মোজাম্মেল হক ও সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রেজভী এর সার্বিক পরিচালনায় সোমবার সকালে উপজেলার শশীদলে অনুষ্ঠিত হয়েছে৷

দিবসটি উপলক্ষে সকালে শশীদল পাঁচপীর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু করে সেনের বাজার হয়ে শশীদল কলেজ হয়ে পাঁচপীর মাজার প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়৷ জসনে জুলুস এ প্রধান অতিথি ছিলেন মহালক্ষীপাড়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ হাবিবুর রহমান৷ এসময় উপস্থিত ছিলেন উপজেলা আহলে সুন্নাতুওয়াল জামাত এর সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন মাস্টার, সিনিয়র সদস্য মোঃ আইয়ুব খান পাঠান, শশীদল ইউনিয়ন আহলে সুন্নাতয়াল জামাত এর সহ সভাপতি ছাদেক আহমেদ, হাফেজ কারী মাওলানা মোঃ আবু রায়হান রেজা প্রমুখ।

 

নবী নগর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে জশনে জুলুস র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত, নবীনগর উপজেলা শাখার আয়োজনে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
নবীনগর সরকারি পাইলট স্কুল গেইট থেকে জশনে জুলুসের বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এসময় নানা রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে ‘নারায়ে তাকবির- আল্লাহু আকবার, নারায়ে রিসালাত-ইয়া রাসুলাল্লাহ’ ধ্বনিতে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শহর। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসে। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত, নবীনগর উপজেলা শাখার সভাপতি মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মতিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তকদীর হোসেন মোঃ জসীম ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম -সম্পাদক কে এম মামুনুর রশিদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুছা, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষকবৃন্দসহ আরো অনেকে।

 

তিতাস

নবীকূলের শিরোমণি সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (স.)’র পৃথিবীতে আগমন উপলক্ষ্যে কুমিল্লার তিতাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।

মহিষমারী সূফী দরবার শরিফ ও উত্তর আকালিয়া গ্রামবাসীর যৌথ আয়োজনে  সোমবার সকালে জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রা`টি উপজেলার উত্তর আকালিয়া থেকে বের হয়ে গৌরীপুর-হোমনা সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে বাতাকান্দি বাসস্টান্ড থেকে গাজীপুর বাসস্টান্ড পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় উত্তর আকালিয়া গাউসুল আজম কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে র‍্যালি শেষ হয়। এসময় আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন হোমনা উপজেলা মহিষমারী সূফী দরবার শরীফের পীর কেবলা আলহাজ্ব মহিউদ্দিন সূফী আল কাদরী হানাফী (মাঃ জিঃ আঃ),মাওলানা মুহাম্মদ আলী,বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো.কামাল উদ্দিন ফকির,ইদ্রিস আলী চিশতী,আমিন মিয়া,মিজানুর রহমান,মো.হানিফ মিয়া আমীন,বাদশা ফকির,জাকির সওদাগর, মো.সামির হোসেন ভূইয়া, মো.ইসমাইল হোসেন, বন্ধু ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী তুহিন আহমেদ,মফিজুল ইসলাম বশীর,উপজেলা ইসলামী ছাত্র সেনার সভাপতি শাকিব খান শুভ,সুজন ভূইয়া ও মেহেদী হাসান তাহেরী প্রমুখ। এরপর উত্তর আকালিয়া গাউসুল আজম কেন্দ্রীয় জামে মসজিদে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মুনাজাত পরিচালনা করেন মহিষমারী সূফী দরবার শরীফের পীর কেবলা আলহাজ্ব মহিউদ্দিন সূফী আল কাদরী হানাফী (মাঃ জিঃ আঃ)। দোয়া মুনাজাত শেষে উপস্থিত সকলের মধ্যে তবারুক বিতরণ করা হয়।

 

লাকসাম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে কুমিল্লার লাকসামে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর লাকসামের পশ্চিমগাঁও শাহসূফি পীরে কামেল হযরত গাজী সাহেদ (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে দরগা প্রাঙ্গণ থেকে ওই জশনে জুলুছ মিছিলটি বের হয়ে লাকসামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দৌলতগঞ্জ ধান বাজার সড়কে মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট কুমিল্লা জেলার সভাপতি মীর মো. আবু বকরের নেতৃত্বে ও আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের উদ্যোগে জুশনে জুলুছে লাকসামের বিভিন্ন এলাকা থেকে সশ্রাধিক মুসলিম জনতা অংশগ্রহণ করেন।

এসময় বারাকাত বাগ দরবার শরীফের মাও. আবুদুল করিম, জেহাদিয়া দরবার শরীফের মাও. নুরুল ইসলাম জিহাদি, মাও. রবিউল ইসলাম হেলালীসহ অসংখ্য ওলামায়ে মাশায়েক উপস্থিত ছিলেন।

 

হোমনা

কুমিল্লার হোমনায় সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) পৃথিবীতে আগমন উপলক্ষে জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ৩নং দুলালপুর ইউনিয়নের দৌলতপুর,আড়ালিয়াকান্দি, দয়রাকান্দি ও আলগীরচর গ্রামবাসী’র আয়োজনে দৌলতপুর ঈদগাহ থেকে আনন্দ শোভাযাত্রা টি বের হয়ে দুলালপুর বাজার সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে আলোচনা ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়। পাশাপাশি ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র কার্টুন প্রকাশ করার প্রতিবাদও করেন তাঁরা।

দৌলতপুর ৭নং ওয়ার্ডের বার্তমান মেস্বার মো. নাছির মোল্লার পরিচালনায় উক্ত জশনে জুলুসে অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ালীগের যুগ্ন সাধারণ সস্পাদক গাজী মো. ইলিয়াস, হোমনা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি মাওলানা আব্দুর ছাত্তার আল কাদরী, আহলে সুন্নত ওয়াল জামাতএর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ছালাম, হোমনা দৌলতপুরের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার কালাম মোল্লা, জুনাব আলী সরকার, হাজ্বী হোসেন মিয়া,উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সস্পাদক বাছির মোল্লা,দয়রাকান্দির গ্রামের কৃতি সন্তান মো.জুরু মুন্সী, আহলে সুন্নাত ওয়াল জামাত এর মাওলানা মো. আনোয়ার হোসেন, দৌলপুর মোল্লা বাড়ির জামে মসজিদের খতিব হযরত মাওলানা মিনহাজুল আবেদী, হযরত মাওলানা মহিউদ্দিন ফারুকী, মাওলানা নজরুল ইসলাম, দয়রাকান্দি জামে মসজিদেরর খতিব হাফেজ আবু কালামসহ বিভিন্ন এলাকার কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান আনন্দ শোভাযাত্রা অংশ নেন।