কুমিল্লাসহ চার শিক্ষা বোর্ড চেয়ারম্যান ওএসডি

স্টাফ রিপোর্টার।।
প্রকাশ: ২ years ago

কুমিল্লা, যশোর, ময়মনসিংহ ও রাজশাহী এই চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গতলাক বুধবার নতুন বছরের প্রথম দিনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

ওএসডি কর্মকর্তারা হলেন- কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. নিজামুল করিম, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু তাহের, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলিউর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, এই চার কর্মকর্তা আগামী ৭ জানুয়ারি তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

কর্মকর্তাগণ আবশ্যিকভাবে তার পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।