কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সার্বিক পরিচালনা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং কৃষক ও সমবায়ীদের জন্য ব্যাংকিং সেবা সহজীকরণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু , কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি কুমিল্লা মর্ডান স্কুলের এডহক কমিটির সভাপতি নিজাম উদ্দিন কায়সার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
আলোচনা সভায় ব্যাংকের বর্তমান আর্থিক অবস্থা, কৃষিঋণ বিতরণ কার্যক্রম, সমবায় সমিতিগুলোর ভূমিকা এবং ব্যাংকিং সেবার মান আধুনিকায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরা হয়।
সভায় কৃষক ও সমবায়ীদের কাছে ব্যাংকের সেবা আরও সহজলভ্য করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ব্যাংকের সার্বিক পরিচালনা ও সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের মতামত গুরুত্ব পায়।
আলোচনা শেষে উপস্থিত নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি প্রীতি ফটোসেশন অনুষ্ঠিত হয়।
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করা এবং কৃষক ও সমবায়ীদের স্বার্থে সেবার মান উন্নয়নের বিষয়টি সভায় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।