আজ রবিবার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গণে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু । এ সময় উপস্থিত ছিলেন কুসিক এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন,প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, মেডিকেল অফিসার ডা. চন্দনা দেবনাথ প্রমুখ।
আজ নগরীর ২৭টি ওয়ার্ডের ১৫৬টি কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুর কাছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পৌঁছে দেওয়া এবং তাদের সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করা। অভিভাবকদের সচেতনভাবে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানাই। নগরীর ২৭টি ওয়ার্ডের ১৫৬টি কেন্দ্রে সুষ্ঠু ও সফলভাবে এই কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।”