বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর কমিটিতে নতুন করে দুইজন যুগ্ম আহ্বায়ক ও চারজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন ডা. আফসান আনিস ও শহীদুল হক সোহেল। এছাড়া সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ইফতেখার উদ্দিন রাজেস, মো. মাহবুব হোসেন, মো. মাসুদ ও জসিম উদ্দিন।
বুধবার (৫ নভেম্বর) জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য ও দফতরের দায়িত্বপ্রাপ্ত মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১ নভেম্বর কুমিল্লা মহানগর জাসাসের আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে প্রস্তাব পাঠানো হলে সেই প্রস্তাবের ভিত্তিতে নতুন এই নিয়োগ অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক ডা. আফসান আনিস ও শহীদুল হক সোহেল দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর বলেন, জাসাসের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তারা আশা প্রকাশ করেন, সংস্কৃতির মাধ্যমে বিএনপির আদর্শ ও দেশের জাতীয় চেতনা জনগণের মাঝে পৌঁছে দিতে কুমিল্লা মহানগর জাসাস আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে কুমিল্লা মহানগর জাসাসের সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্দীপনা ও গতিশীলতা আসবে বলে মনে করছে সংগঠনের নেতাকর্মীরা।