কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন  এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।

ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্য হলেন- এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত।

ওসি মো. ফারুক হোসেন জানান, মাদক উদ্ধারের কাজে থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন কনস্টেবল রোহিত রাস্তা চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় প্রবেশ করেন।

পরে স্থানীয় মাদক কারবারিরা তাকে আটক করেন। কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরানকেও আটক করে বিএসএফ।

পুলিশ জানিয়েছে, আটক দুই সদস্যকে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।