কৃষিমন্ত্রী আমিন উর রশিদের মায়ের মৃত্যুতে কুমিল্লা পুলিশ সুপারের শোক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মমতাময়ী মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় ঢাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মা আমেনা বেগম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শোকবার্তায় কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, আমেনা বেগমের মৃত্যুতে তিনি ও জেলা পুলিশের সকল সদস্য গভীরভাবে শোকাহত। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে পুলিশ সুপার বলেন, মরহুমার মৃত্যুতে সৃষ্ট এই বেদনাঘন মুহূর্তে তিনি ব্যক্তিগতভাবে এবং কুমিল্লা জেলা পুলিশের সকল সদস্যের পক্ষ থেকে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

 

তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরহুমা আমেনা বেগমের আত্মার মাগফেরাত কামনা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।