খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগত জানিয়ে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুও কামনা করলেন সারজিস আলম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

চিকিৎসা শেষে চার মাস পর লন্ডন থেকে দেশে ফেরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুও কামনা করেন।

পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম। আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপোসহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।’