চৌদ্দগ্রামের মিয়াবাজারে লরি চাপায় নারী-পুরুষ নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

জাহিদ হাসান নাইম।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কু‌মিল্লার চৌদ্দগ্রা‌মে লরির ধাক্কায় সিএনজি চালিত অ‌টো‌রিক্সা চালকসহ ২ জন নিহত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয় আরো ৪ যাত্রী। নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি লরি এসে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৪ টি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় একটি অটোরিকশার চালক এবং এক পুরুষ যাত্রী মারা যায়। আহত এবং নিহত সকলকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয়দের বরাতে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহদাৎ বলেন, ২ জন নিহত হয়েছে বলে জেনেছি। তবে আমরা নিহত-আহত কাউকে ঘটনাস্থলে পাইনি। তাদের পরিচয় নিশ্চিত হতে পারিনি। লরিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। কাউকে গ্রেফতার করা যায়নি।