কুমিল্লার চৌদ্দগ্রামের আনন্দপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে সীমান্তবর্তী ২১১১/৬নং পিলারের কাছে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—যশোর সদর উপজেলার শেখহাটির আলমগীর হোসেনের স্ত্রী শিল্পী বেগম, মনিরামপুর উপজেলার আগারহাটির রহিম মোল্লার স্ত্রী সালমা বেগম এবং সাতক্ষীরার কলোয়ারা থানার দক্ষিণ ক্ষেত্রপাড়ার মৃত আজিজ মোল্লারের মেয়ে সালমা খাতুন। জানা যায়, আনন্দপুর বিজিবি ক্যাম্পের টহল দল সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে তিন নারীকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে জিজ্ঞাসাবাদ করলে তারা বৈধ কোনো পাসপোর্ট বা ভিসা দেখাতে ব্যর্থ হন। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বিজিবির নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ১২ সেপ্টেম্বর একই পথ ব্যবহার করে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং এবারও কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দেশে ফেরার চেষ্টা করছিলেন। রোববার আটককৃত তিন নারীকে থানায় হস্তান্তর করা হয়। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে যাতে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যায়। সীমান্ত নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো