এ ঘটনায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের চৌদ্দগ্রাম উপজেলার পরিবেশক মো. কুতুব উদ্দিন জেলা পুলিশের গোয়েন্দা শাখায় অভিযোগ জানিয়েছেন। রাত পৌনে ১০টার দিকে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান প্রথম আলোকে বলেন, তাঁরা বিষয়টি জানিয়েছেন। তাঁদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অপরাধী চক্রকে ধরতে কাজ করতে ডিবি পুলিশ।
মো. কুতুব উদ্দিন বলেন, এ ঘটনায় রোববার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) অভিযোগ করেছেন তিনি। এ ছাড়া চৌদ্দগ্রাম থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
রাতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান বলেন, বিষয়টি জানার পর ভুক্তভোগীদের থানায় আসতে বলা হয়েছে। তাঁদের কাছ থেকে বিস্তারিত জেনে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী চক্রকে শনাক্তের পাশাপাশি আটকের চেষ্টা চলছে।