জাতীয় সংসদ নির্বাচনের জন্য উপযোগী মাস ডিসেম্বর ও এপ্রিল : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

জাতীয় নির্বাচনের সময়কাল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কথার ওপর আস্থা রাখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন চায় দলটি।
আজ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় অমুসলিমদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জামায়াত নির্বাচন চায়।

কিছু সংস্কারের বিষয় আছে এ কারণে আগামী ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির।