ঠাকুরপাড়া বড় মসজিদের উন্নয়নে ৩০ লাখ টাকা অনুদানের ঘোষণা প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা নগরীর ৮নং ওয়ার্ডের ঠাকুরপাড়া বড় মসজিদে শুক্রবারব(৭ আগষ্ট) পবিত্র জুমার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মসজিদের সার্বিক অবকাঠামো ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় মসজিদের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে ৩০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তার এ ঘোষণায় উপস্থিত মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি ওয়ার্ডের সনাতনী সম্প্রদায়ের মানুষের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে তিনি সবার সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. একরাম হোসেন বাবু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু, ঠাকুরপাড়া বড় মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। স্থানীয়রা জানান, প্রশাসকের এ সফর এবং মসজিদের উন্নয়নে উল্লেখযোগ্য অনুদানের ঘোষণা এলাকার ধর্মীয় অবকাঠামো উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।