আজ শনিবার (৮ অক্টোবর) কুমিল্লা আইডিয়াল কলেজে অনুষ্ঠিত হয় টেশিয়াসের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী । এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কুমিল্লার জমিনে সম্পাদক শাহজাদা এমরান , কুমিল্লা আইডিয়াল কলেজের প্রিন্সিপাল মহিউদ্দিন লিটন, দীঘির চাপ রেস্টুরেন্টের মালিক কাউসার হোসেন আকাশ , আইসিটি এক্সপার্টের প্রতিষ্ঠাতা ইকবাল আহমেদ সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিল টেশিয়াসের প্রতিষ্ঠাতা, সহকারী প্রতিষ্ঠাতা এবং অন্যান্য সদস্যরা। এই এই সংগঠনটির মূল পরিকল্পনা ছিল- প্রতিটি স্কুল, জেলা, আর উপজেলাকে ঘিরে, যেখানে প্রতিটি সদস্য হবে একেকজন দক্ষ মানুষ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মাশরাফি মুহাম্মদ বলেন,২০২২ সালের ৮ নভেম্বর —দুইজন তরুণের এক স্বপ্ন থেকে জন্ম নেয় TECHious। ছোট্ট একটি স্বপ্ন যা এখন রুপ নিয়েছে সফল এক সংগঠনে।
শুরুটা হয়ত ছোট ছিল, কিন্তু তার পিছনের ভাবনাগুলো প্রতিদিন নতুন সম্ভাবনার আলো দেখিয়েছে।আমরা চেয়েছিলাম এমন একটি community গড়তে,যেখানে শিখতে হলে টাকার বিনিময় নয়,থাকবে সুযোগ, দিকনির্দেশনা আর বাস্তব অভিজ্ঞতার হাতছানি। আলহামদুলিল্লাহ আজকে আমরা তৃতীয় বর্ষে পদার্পণ করতে পেরে অনেক খুশি।
কুমিল্লা আইডিয়াল কলেজের প্রিন্সিপাল মহিউদ্দিন লিটন বলেন, আমি টেশিয়াসের এই উদ্যোগটিকে অনেকটাই সাপোর্ট করি । আমি মনে করি এই সংগঠনটি কুমিল্লার অনেক শিক্ষার্থীদের কে তাদের অতিরিক্ত জ্ঞান অর্জনে অনেক সহযোগিতা করবে। কুমিল্লাতে এমন একটি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সংগঠন আছে তা আমি জেনে অনেকটাই খুশি।
সংগঠনের সহকারী প্রতিষ্ঠাতা সিফাত হাসান ফাহিম বলেন , আমাদের যাত্রার প্রথম স্বীকৃতি আসে —DC অফিসের উদ্যোগে প্রথম উদ্ভাবনী মেলায়, যেখানে TECHious প্রদর্শন করে ‘Sanitary Napkin Vending Machine Version 1’,আর সেখানেই মুক্ত ক্যাটাগরিতে আমরা প্রথম স্থান লাভ করি। এরপরই আসে টেসিয়াসের সবচেয়ে বড় পদক্ষেপ —২০২৩ এ অনুষ্ঠিত ‘MegaWorkshop’,যা কুমিল্লার ইতিহাসে প্রথম ও বৃহত্তম youth event।তারপর ২০২৪ এ youth দের জন্য educational event ‘Talk Arena’ এবং entertainment event
‘Shadhinotar Shad’ অনুষ্ঠিত হয়।এবং সর্বশেষ ২০২৫ এ বহুল প্রতীক্ষিত ইভেন্ট ‘YouthGEN 2025’ অনুষ্ঠিত হয়, যেখানে আলোচনায় উঠে আসে প্রযুক্তি, শিক্ষা ও ব্যবসার ভবিষ্যৎ যা তরুণদের ভাবনাকে আরও উন্নত করে তোলে।
সর্বশেষ দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহজাদা এমরান বলেন, এই তরুণরাই আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ সুন্দর ও সুশৃংখল করার জন্য এই তরুণদের প্রয়োজন অপরিসীম। তাদের উচিত ছোট থেকেই তাদের দক্ষতা বাড়ানো বিভিন্ন কাজে। আমি আজকের এই অনুষ্ঠানে সকল সদস্যকে দেখে এটা বুঝতে পারলাম যে তারা চায় তাদের দক্ষতা আরো বাড়ুক। তাদেরকে দক্ষতা নিয়ে যেকোনো ধরনের সহায়তা আমরা করব।