দক্ষিণ দূর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

জাহিদ হাসান নাইম
প্রকাশ: ১ মাস আগে

 

কুমিল্লার ৩নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদল নেতা মোঃ কাউসার হোসেন, নুরুজ্জামান অপূর্ব, জাহিদুল কবির রাফি ও জাহিদুল ইসলাম জিদানের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও দেশের কল্যাণে তার নেতৃত্ব আরও শক্তিশালী হোক—এই কামনায় আল্লাহর দরবারে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের চেতনা দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করছে। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত সবাই দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি দেশের প্রিয় নেতৃবৃন্দকে সুস্থ রাখেন, তাদের নেক আশা পূরণ করেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।

আয়োজকরা জানান, ৩নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়ন ছাত্রদল সবসময় দেশ, জনগণ ও দলের আদর্শকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে এবং আগামীতেও এমন সামাজিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়ার মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।